শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মন্ডলেরহাট BBH-এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সুন্দরগঞ্জ উপজেলায় মন্ডলেরহাট ইউনিয়নে BBH-এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাপড়হাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে BBH-এর মার্কেটিং অফিসার ফেরদৌস আলম-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রবিন মিয়া
আলোচনা সভায় সাধারণ মানুষের মাঝে BBH-এর কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি, আলু ও আটা।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে মিজানুর রহমান সহ স্থানীয় BBH টিমের সদস্যরা অংশ নেন। সংগঠনের সাদা কালার ইউনিফর্ম পরিহিত তরুণ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খাদ্যসামগ্রী বিতরণ করেন। টেবিলজুড়ে সাজানো ছিল চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় এক প্রতিনিধির বক্তব্যে বলা হয়, BBH সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।