1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ভাণ্ডারিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 118 Time View

পিরোজপুরের ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬.৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক রেহেনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আহমেদ সোহেল মুঞ্জর সুমন। এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপির নেতৃবৃন্দ, ভান্ডারিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন প্রমুখ ।

অনুষ্ঠান কর্মসূচির মধ্য সকাল ৯.০০ টায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক রেহেনা আক্তার। এসময় প্যারেড মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুুল হাসান। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ, শরীর-চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা এবং সম্মাননা ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পৃথক এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম সাঈদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমুখ। অনুষ্ঠানটি সুচারু ভাবে পালিত হয়

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ