শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশের অভিভাবক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা ৩৫ নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ এশা গাছা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কাউন্সিলর প্রার্থী ৩৫ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের, যুবদল, সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে মোশাররফ হোসেন মন্ডলের
সভাপতিত্বে প্রধান অতিথি জনাব মোঃ ফারুক হোসেন খান বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া চান এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষকে আহবান জানান যে য়েখানেই থাকবেন ধানের শীষে ভোট দিবেন।
এ অনুষ্ঠানে দোয়া শেষে শত শত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তোবারক বিতরণ করা হয়।