1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

আল-আমিন হোসাইন;পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, December 13, 2025,
  • 60 Time View

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচন অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের পিছনের একটি জানালার লক ভেঙে একটি বাঁশের মাথায় কাপড় বেঁধে তাতে পেট্রোল দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আগুনটি অফিসের ভেতরে ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।
উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান , শনিবার ভোর রাতের দিকে উপজেলা নির্বাচন অফিস ভবনের পিছন থেকে লাঠির সাহায্যে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তদের। এতে অফিসের কোন কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সবুজ বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি পরিকল্পিত নাশকতার চেষ্টা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম বলেন, নির্বাচন অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ