1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলা অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 71 Time View

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলাটি ৮ ডিসেম্বর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় তেরখাদা ফুটবল একাদশ ও খুলনা এস.বি আলী ফুটবল একাডেমি (খালিশপুর)।

খেলায় শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে এসবি আলীর পরিবর্তিত গোলরক্ষক রিফাত এর অসাধারণ সেভে তেরোখাদা একাদশকে ৩–১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে জয়লাভ করে এসবি আলী ফুটবল একাডেমি।

খেলার স্পন্সর ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক ইলিয়াস হোসেন হারা। তার স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক রিফাত।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু ও আজিজুর রহমান বাবলু। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক শুভ গালিব।

খেলাচলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মঈনুল হাসান টুটুল, ক্রীড়া সংগঠক আঃ রহমান, ডাঃ মামুন, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, সহ-সভাপতি ফ.ম.আইয়ুব আলী, বিএনপি নেতা রউফুল হক মুকুল, ক্রীড়া সংগঠক বিপ্লব, মনির শেখ, আবুল কালাম, আয়ূব খান, কামরুল ইসলাম সরদার, শাহাজাদা আলমগীর, কামরুল শেখ, ইসরাইল বাবু, ইসলাম সরদার, জামাল শেখ, রঞ্জু হালদার, মোঃ সোহাগ, মোঃ সাকিব, রাকিবুজ্জামান রাসেল, মনিরুল ইসলাম, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমুখ।

আগামীকাল বিকাল ৩টায় টুর্নামেন্টের ৮ম খেলায় মুখোমুখি হবে শক্তিশালী খুলনা মোহামেডান ফুটবল একাডেমি বনাম শিয়ালি চাঁদপুর মিলন একাদশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ