শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল ২ ডিসেম্বর বিকালে উপজেলার নন্দনপুর বটতলার মোড়ে অনুষ্ঠিত হয়।
জাকির আহমেদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম , ইনামুল হক সজল , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোস্তাফা উল বারী লাভলু, শেখ আব্দুর রশিদ, আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।
আরো উপস্থিত ছিলেন সাকিম আহমেদ জমাদ্দার, সমাজসেবক শেখ জাকির হোসেন, শামীম আহমেদ জমাদার, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান মিন্টু হাওলাদার সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গরিব অসহায় মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।