শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
আজ পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গণ দেশ-বিদেশের বরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীনদের মহামিলন মেলায় পরিণত হয়েছিল। টঙ্গী তাফসীরুল কুরআন কমিটির দেড় যুগ পূর্তি উপলক্ষে “তাফসীরুল কুরআন মাহফিলে ” তাসরিফ এনেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত আলেমেদ্বীন ডক্টর আফম খালিদ হোসেন। তাফসীর পেশ করেছেন আওলাদে রাসুল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম সাইয়েদ আসজাদ মাদানী, দেওবন্দ, ভারত। আরো তাফসীর পেশ করেছেন আওলাদে রাসুল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন সাইয়েদ ফয়সাল নাদিম, পাকিস্তান। সভাপতিত্ব করেছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফতি মাওলানা মাসুদুল করিম। আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সভাপতি প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৃহত্তর টঙ্গীর আলেম-ওলামাগণ। মাহফিলকে সাফল্যমন্ডিত করতে নিরলস ও নিবেদিতভাবে কাজ করেছেন প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুফতি ইউনুস শাহেদী, প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন ও প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুফতি মজিবুর রহমান কাসেমী প্রমুখ।