শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ঢাকা উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সংগ্রামী আহবায়ক মিলন মিয়ার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রবিউল আলম রাজু
আজ মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ খ্রি., ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সংগ্রামী আহবায়ক মিলন মিয়ার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা পশ্চিম থানার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়ার আহ্বান জানান তারা।
আয়োজক মিলন মিয়া বলেন, “দেশনেত্রীর সুস্থতা আমাদের সবার কাম্য। তার দ্রুত আরোগ্য কামনায় আমরা আজ মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধারে তার নেতৃত্ব অপরিহার্য।”
দোয়া ও মিলাদ শেষে উপস্থিতদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।