শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আশুলিয়ার আড়াগাঁও মধ্যপাড়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়মান মোস্তফা উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন। এ এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশ নেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুপরিচিত যুবনেতা আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।