মৌলভীবাজারের কমলগঞ্জে “পথ যেন হয় শান্তির” এই মহান স্লোগানকে ধারণ করে নিরাপদ সড়কের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন, র্যালি ও সমাবেশের এই কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বিআরডিবি’র সভাপতি মোঃ ছরওয়ানা শোকরানা, ডা. এস কে নাহিদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের পরিচালক ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক আবু শাহিদ, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক আবু বক্কর, পরিবহন শ্রমিক ইউনিয়ন আদমপুর শাখার জনাব মোঃ রিয়াজ মিয়া, সামাজিক সংগঠন বন্ধনে সভাপতি তারেক পাটোয়ার, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের “আমার নায়ক” সালেহ আহমদ এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথসহ অনেকে।
বক্তারা বলেন— সড়ক দুর্ঘটনা আজ সামাজিক মহামারিতে রূপ নিয়েছে। চালক-যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। তারা আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে।
নিসচা নেতাকর্মী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক