মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নিয়োগ বাণিজ্যে ও টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে মারপিট

রিপোর্টার নাম / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

 

রাজশাহীর বাঘায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়-ব্যয়সহ নিয়োগ বাণিজ্যের ২৪ লাখ টাকা আত্মসাতের কথিত অভিযোগে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে উপজেলার হেলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সহকারী শিক্ষক জাকির হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আওয়ালসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারী কথিত অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল খালেককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্যে পাওয়া গেছে, প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যের ঘটনা সঠিক নয় দাবি করে বলেন, স্থানীয় কিছু মানুষের প্ররোচনায় কয়েকজন শিক্ষক এবং কর্মচারী আওয়ামী ট্যাগ দিয়ে আমার কাছে প্রায়ই টাকা চান। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেন। মঙ্গলবার স্কুলে এলে তারা আমাকে মারধর করে স্কুল থেকে বের করে দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন।

তিনি বলেন, শিক্ষকদের স্কুল ফাঁকি বন্ধে তিনি সকল শিক্ষকে নিয়মিত স্কুলে উপস্থিত ও ক্লাশ নেয়ার নির্দেশ দেন। এরপর থেকেই কয়েকজন ফাঁকিবাজ শিক্ষক তার ওপর ক্ষুব্ধ হন।

অপরদিকে সহকারী শিক্ষক জাকির হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আওয়ালসহ কয়েকজন কর্মচারী জানান, প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যসহ বিদ্যালয়ের আয়-ব্যয়ের মোট ২৪ লাখ টাকার কোনো হিসাব কাউকে দেন না। এ নিয়ে গত সোমবার সকালে তার সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর মঙ্গলবার তিনি বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের মারধর করেন। নিরুপায় হয়ে আমরা বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছি।

এদিকে শিক্ষকদের মাঝে হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়। বইছে মুখরুচোক নানা গুঞ্জন। অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, এরা শিক্ষক নামের কলঙ্ক। কারণ যারা শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে প্রকাশ্যে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে, তারা নৈতিকভাবে শিক্ষকতার যোগ্যতা হারিয়েছে, এদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা সময়ের দাবি। তারা বলেন, প্রধান শিক্ষকের অপরাধ বা অনিয়ম-দুর্নীতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যায় না।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার বলেন, সহকারী শিক্ষক ও কর্মচারীরা এসে আমার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *