1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

বদলির আদেশ জারি হওয়ার পরও কর্মস্থল ছাড়তে নারাজ

হবিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Friday, November 21, 2025,
  • 82 Time View

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকায় তিন দফায় জেলা, বিভাগ ও অধিদপ্তরীয় তদন্ত শেষে সম্প্রতি তাকে চুনারুঘাট থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কৌশলে চুনারুঘাটেই থেকে যাওয়ার চেষ্টা করছেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা জানান, “আমরা দু’জন সহকারী শিক্ষা অফিসার চুনারুঘাটে দায়িত্ব পালন করছি। কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দেননি।”

তথ্যসূত্রে জানা যায়, দায়িত্ব না দিয়ে নাজনীন সুলতানা সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাকে বদলি করা হয়েছে। এখন এখানে থাকা তার সমিচীন নয়।” তাদের মতে, বদলির পরও তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে নাজনীন সুলতানার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ