1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নীলফামারীতে ৪ দফা দাবি বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন,

নবিজুল ইসলাম নবীন
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 64 Time View

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের বিডিহল সংলগ্ন নীলফামারী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চারটি সরকারী কলেজের প্রভাষকগণ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রভাষক পরিষদের জেলা আহবায়ক নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম ও সদস্য সচিব নীলফামারী সরকারী মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ফয়জুল কবির।পরে নীলফামারী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন, ১২নভেম্বরের মধ্যে ৩৭ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভ‚তাপেক্ষ পদোন্নতির জিও জারি, পদোন্নতি নিশ্চিত করণে অনতিবিলম্বে সুপারনিউমারী পদসৃজন এবং পদোন্নতির সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশনের দাবি জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের জেলা আহবায়ক বলেন, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন, অবস্থান কর্মসুচি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে জিও জারি দাবি জানানো হয়েছিলো কিন্তু অদ্যাবধি তা হয়নি। দ্রুত আমাদের চার দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ