1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

১৩ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থায় ডিএমপি

প্রাণের বাংলাদেশ ডেস্ক :
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 50 Time View

রাজধানীতে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য আন্দোলন বা অবরোধের হুমকির প্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫০ থানার পুলিশ সদস্যদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন বলেন, ‘যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম, নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন উসকে দেওয়ার প্রচেষ্টা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়গুলো পুলিশের নজরদারিতে রয়েছে। এসব পেজ ও গ্রুপ শনাক্তে সাইবার ইউনিট কাজ করছে।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। প্রতিদিনই এ ধরনের অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে।’
তিনি আরও জানান, ‘আমরা প্রতিনিয়ত মাঠে আছি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।’
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান, গোয়েন্দা কার্যক্রম এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ