1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শেরপুরে গাছ কর্তন,চুরি হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জহুরুল ইসলাম জপি
  • Update Time : Monday, November 3, 2025,
  • 61 Time View

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে চুরি, গাছ কর্তন, ফসল ধ্বংস, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা। সোমবার (৩ নভেম্বর) সকালে গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মো. ফারহান তানভীর আদিব লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মো. সোহাগ মিয়া, মো. হৃদয় হাসান বাবু, খোরশেদ আলম ফা মিয়া, জামাল উদ্দিনসহ ১৩ জন ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাদের বসতভিটার পাশে কচুর ক্ষেতে হামলা চালায়। হামলাকারীরা সেচ মোটরঘরের তালা ভেঙে মোটর ও প্রায় ১ হাজার ৭০০ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা ডাকচিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়— প্রতিপক্ষরা প্রায় ৫০ শতাংশ জমির কচু ক্ষেত কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, এতে সাড়ে চার লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

ফারহান তানভীর জানান, তার বাবা মো. ছামিদুল ইসলাম মণ্ডল একজন সাধারণ কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের পরিবারকে হয়রানি করে আসছে। এর আগে একই বিরোধের সূত্র ধরে তার কাকা মো. হারেজ মিয়াকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম মুক্তা গংরা প্রকাশ্যে হত্যা করে। উক্ত হত্যামামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

তিনি অভিযোগ করেন, সেই হত্যামামলার প্রতিশোধ নিতেই প্রতিপক্ষরা বারবার তাদের ক্ষতি করছে। সম্প্রতি তারা হামলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে প্রশাসনিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে চার দফা দাবি জানান— ১. ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা। ২. মিথ্যা মামলা প্রত্যাহার। ৩. পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ৪. ক্ষয়ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ নিশ্চিত করা।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ছামিদুল ইসলাম মণ্ডল শেরপুর সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ফারহান তানভীর বলেন, “আমরা পরিশ্রম করে যে ফসল ফলিয়েছি, তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া সেচের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের ন্যায্য বিচার নিশ্চিত করে- এটাই আমাদের একমাত্র আকুল আবেদন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ