1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

জালিয়াতি দলিলের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সংবাদ সম্মেলন।

মোঃ জাহিদ হোসেন জিমু
  • Update Time : Monday, November 3, 2025,
  • 58 Time View

গাইবান্ধা সদর তুলসীঘাট এলাকায় জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আলহাজ্ব মোঃ মাসুদার রহমান সাইদুল।

সোমবার ৩টা সময় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেলেন, তিনি লিখিত বক্তব্যে জানান, তার পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রয় দেখিয়ে একটি চক্র প্রতারণা করেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে।

তিনি আরো জানান, শরিফুজ্জামান ১৯৯৩ সালের ২০ ফেব্রুয়ারি (দলিল নং ১০৯৮/৯৩) মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার নিকট ৬ শতক জমি বিক্রি করেন। পরবর্তীতে মোছাঃ নাছিমাজ্জান বেওয়ার ও তার দুই কন্যা সন্তান, ২০১৭ সালের ২৮ নভেম্বর (দলিল নং ৯৭১৪/১৭) উক্ত জমির মধ্যে ৪ শতক সিরাজুল ইসলাম ও বুলবুলি বেগমের কাছে বিক্রি করে যথাযথ খারিজ সম্পন্ন করেন।

কিন্তু পরবর্তীতে একই ব্যক্তি ও তার দুই কন্যা সন্তান, মিলে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি (দলিল নং ৩৬২৭/২৩) একই জমি ১৬ শতক দেখিয়ে মোঃ মাজেদ সরকার নামের ব্যক্তির কাছে বিক্রি করেন। দলিলে মৃত দেখানো হয় নাছিমাজ্জান বেওয়াকে, অথচ তিনি বর্তমানে জীবিত,এমন প্রমাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেটেও পাওয়া গেছে।

মাসুদার রহমান অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে একাধিক দলিল তৈরি করে জমি বিক্রয় দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে চক্রটি। আমি আদালতে রেকর্ড সংশোধনের মামলা (নম্বর- ১০৬/২০২৩) করেছি, কিন্তু বিবাদীপক্ষ আদালতে জাল দলিল উপস্থাপন করে সময় নিয়েছে।

তিনি আরও জানান, আমার হৃদরোগ আছে, হার্টে পাঁচটি ব্লক ও দুটি রিং পড়ানো। তারা আমাকে মানসিকভাবে চাপ দিয়ে হত্যার পায়তারা করছে।

অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য অভিযোগ করেন, উক্ত চক্রটি আমার দুই ছেলে। যারা সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে চাকরিরত। তাদের বিরুদ্ধেও মিথ্যা চাঁদাবাজির মামলা (সি.আর-১২৪২/২০২৫) দায়ের করেছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ