1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

এবার আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময়।

মোঃ মামুন আলী ঝিনাইদহ সদর :
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 64 Time View

ঝিনাইদহে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবিহত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ শনিবার শহরের পাবলিক লাইব্রেরী সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ওলামা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো: আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে বেহেশতে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে ভোটারদের। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদগুলোকে তারা রাজনৈতিক কর্মসূচির পালনের স্থানে পরিণত করেছে। এই ধরণের ধর্ম ব্যবসায়ী দলের প্রতারণা থেকে আলেম-ওলামা মাশায়েখদের সতর্ক থাকতে হবে। ওলামা মাশায়েখ ও আলেমরা জাতির পথনির্দেশক, তারা সচেতন হয়ে মানুষকে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিলে ধর্ম নিয়ে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।

সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ