1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দিনাজপুরে জনতা ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন

মাসুদুর রহমান
  • Update Time : Saturday, October 25, 2025,
  • 56 Time View

জনতা ব্যাংক স্টাফ কলেজের আয়োজনে “ফাইন্যান্সিয়াল লিটারেসি” শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি)-এ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিস, মহাব্যবস্থাপক (আইসিটি ডিভিশন), জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা এবং মো. আব্দুল বারেক চৌধুরী, মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, রংপুর।

কর্মশালায় বিভিন্ন পেশার প্রায় ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহণকারী অংশ নেন। তারা ব্যাংকিং সেবা, আর্থিক পরিকল্পনা, সঞ্চয়, বিনিয়োগ, এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. সাজ্জাদ হোসেন, ডিজিএম (ইনচার্জ), জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস, দিনাজপুর।
তিনি বলেন, “আর্থিক শিক্ষার বিস্তার ঘটলে সাধারণ জনগণ আরও বেশি সচেতন হবে এবং দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস, দিনাজপুর।
সারাদেশে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও জনগণকে ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করতে জনতা ব্যাংকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ