শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পরিষদের অন্তর্ভুক্ত সোনারগাঁও পৌরসভা।জানা যায় সোলার লাইট বসানো হয়েছে পৌরসভা বিভিন্ন রাস্তার পাশে জন সাধারণ মানুষের সুবিধার্থে ।পৌর এলাকায় লাইট গুলোর স্থাপন করা হয়েছে মাত্র বছর হয়েছে এরি মধ্যে এতো দামী সোলার প্যানেল গুলো বেশ কয়কটি অকেজো হয়ে গেছে। প্রায় দুই কোটি টাকা মূল্যের লাইট গুলো প্রতিটির দাম ১ লাখ ২৬ হাজার ৫ শত টাকারও অধিক গড় প্রতির মূল্য পড়েছে। স্থাপনের পড় থেকেই পৌরসভার সমূখের এবং পানাম নগর প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমিনপুর লেকের পাশে ও মাঠের দক্ষিণ পশ্চিম দিকে সেতুর পাশে দরপত কৃষ্ণপুর জয়রামপুর হাতকোপা ভবনাথপুর, ইছাপাড়া, দরপত সহ পৌর এলাকার আরও কয়েকটি স্থানের সোলার লাইট গুলো আলো দিতে অক্ষম দীর্ঘদিন যাবত। প্রতিটি লাইটের মূল এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা দিয়ে ক্রয় করেছে পৌরসভার প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ বলে জানা যায়। নামে মাত্র ঠিকাদার ছিলো কিন্তু পৌরসভা প্রকৌশলী তানভীর আহমেদ ছিলো মূল চাবিকাঠি। যাহা বাজার মূল্য তফাৎ মনে করেন এলাকা বাসী। নামে মাত্র ঠিকাদার দেখিয়ে পৌর প্রকৌশলী তানভীর আহমেদ নিজেই ক্রয় সহ সকল কাজ সম্পূর্ণ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। একক ক্ষমতার বলে কিছু এলাকায় প্রভাবশালীদের বাড়ীতে ও বাগানে সোলার লাইট বসানো হয়েছে অন্য দিকে মানুষ চলাচলের উপযুক্ত নয় এ সমস্ত রাস্তায় কোন লাইন নেই। এই বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী তানভীর আহমেদ তথ্য দেই দিচ্ছি বলে এরিয়ে জান। কয়েক মাস পড়ে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান। সোনারগাঁও পৌরসভায় প্রকৌশলী বিভাগে ব্যাপক দুর্নীতি – অনিয়ম গড়ে উঠেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। অন্য দিকে পৌর এলাকায় বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা রয়েছে। ৬ নং ওয়ার্ডের কৃষ্ণ পুরা বাড়ী শ্রীরামপুর রাস্তার কাজ দীর্ঘ বছর যাবত কাজ হচ্ছে না নেই সোলার প্যানেলের ব্যবস্তা যা রয়েছে তা হয়ে পড়েছে বিকল। সোনারগাঁও পৌরসভার প্রকৌশলী ও সাবেক সচিব মাশরুকুল আলমের সহ সকলে মিলে মিশে জনগনের পৌর করের টাকায় জন্মদিন পালন উৎসব করতে সক্ষম পৌর প্রশাসকের কক্ষে। পৌর প্রশাসক ও সাবেক পৌর সচিব পৌর কর আয় বৃদ্ধি করে। বৃদ্ধি কৃত কর সাধারণ মানুষের মাঝে অসন্তুষ্টি লক্ষ করা যায়।পৌর কর বৃষ্টি হলেও জন স্বার্থে সেবার মান উন্নয়ন হয়নি বলে জানা যায়। বর্তমান পৌর প্রশাসক ফারজানা রহমান তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও তেমন কোন প্রকার সহায়তা বা নজর দৃষ্টি রাখতে পারেন না পৌর কাজের দিকে। সোনারগাঁও পৌরসভায় অনিশ্চিত গতিবিধি অশরীরির অনিয়ম দূর্নীতি রয়েছে চলমান বিরাজমান বাস্তবতা বিরামহীন। উত্তর ষোল পাড়া এলাকায় রয়েছে রাস্তার সমস্যা নেই কোন প্রকার সম্পর্ক বিদ্যুতের সংযোগ বা স্যোলার লাইটের আলো। পৌর প্রকৌশলী তানভীর আহমেদের খুঁটির জোর কোথায় জানাতে চায় পৌরবাসী। জানা বেপরোয়া মন ভাব নিয়ে দাবিয়ে বেড়াচ্ছে তানভীর আহমেদ তার ভাই একজন সরকারি বড় কর্মকর্তা বলে ইচ্ছে মত নির্বিশেষে যা ইচ্ছে তা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ নিয়মিত চলমান থাকবে।