শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ডিসির সর্বোচ্চ প্রচেষ্টায় নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবী মট্টোরেল বাস্তবায়নের পথে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জবাসীর সর্বশ্রেনীর প্রাণের দাবী হচ্ছে এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করা।যুক্ত হলে নারায়ণগঞ্জবাসী চলাচলের অনেক সুযোগ সৃষ্টি হতো এবং কি যানজট নিরসনেও অনেক ভূমিকা পালন করতো। কিন্তু কোনে এক অজুহাতে এই প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হয়েছিলো। ফলে এই দাবী আদায়ে সোচ্চার হয়ে উঠেছিলো নারায়ণগঞ্জবাসী। আর সেই দাবীকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সেই সাথে তিনি আন্তরিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান যে কোনোভাবেই হোক এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার জন্য। আর তার সেই প্রচেষ্টায় তিনি অনেকটাই ইতোমধ্যে এগিয়ে গেছেন। আশা করা যাচ্ছে এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জবাসীর জন্য সুসংবাদ আসছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নারায়ণগঞ্জবাসীও মেট্টোরেলে চড়ে যাতায়াত করতে পারবেন।এবং নারায়ণগঞ্জ বাসির প্রাণের দাবি পূরণ হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা প্রত্যাশা করতেই পারি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এবং মেট্রোরেল কর্তৃপক্ষ একটি মিটিং করবে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিবে লাইন আসবে কিন্তু সেই লাইন ডাইরেক্ট করা হবে নাকি অন্য কোথাও হয়ে আসবে। লাইন হবে এটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা সরাসরি লাইন। আগামী সপ্তাহেই মিটিংয়ের আয়োজন করা হবে বলা হয়েছে।

নারায়ণগঞ্জবাসীর দাবী-এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্পে সর্বোচ্চ কর প্রদানকারী জেলা হিসেবে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন মহল থেকেই জোড়ালোভাবে এই দাবী উঠেছে। রাজনৈতিক মহল থেকে শুরু বিভিন্ন সামাাজিক সংগঠন এই দাবী আদায়ে তৎপর হয়েছেন। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান বিভিন্ন দপ্তরে তারা যোগাযোগ করে যাচ্ছেন।

এরই মধ্যে গত ৭ সেপ্টেম্বর শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। আর মানববন্ধনে দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। সেই সাথে মানববন্ধন থেকে এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছিলো।

মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছিলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্টোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্টোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছিলেন, রাজপথে নামা না পর্যন্ত এদেশে কোনো দাবি আদায় করা যায় না। বারবার আমরা নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবি জানিয়ে আসলেও মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় এখানে মেট্টোরেল করা হলে লাভজনক হবে না। মেট্রোরেল শুধু লাভের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয়। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ৩ লাখেরও বেশি মানুষ ঢাকায় যাতায়াত করে থাকেন। তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্টোরেল লাভজনক হবে না।

জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারায়গঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ নারায়ণগঞ্জকে সবসময় অবহেলিত করে রাখা হয়। নারায়ণগঞ্জে যদি মেট্রোরেল আনা না হয় তাহলে এটি চরম বৈষম্যের হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *