শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

গাজীপুরের পূবাইলে বিএনপি’র উঠান বৈঠক নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

রিপোর্টার নাম / ২৮৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ৪১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক নিয়ে একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করেছে মহানগরীর ৪১ নং ওয়ার্ড বিএনপি।

রবিবার (০৬ জুলাই )রাত ১১ টার সময় গাজীপুর মহানগরীর পূবাইল আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাঁশবাড়ি রেস্টুরেন্টে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ৪১ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান জানান,গত শুক্রবার(০৪জুলাই) ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রের বেপারী পাড়া এলাকায় বিএনপি নেতা মরহুম আছান উদ্দিন হাজীর বাড়ির আঙিনায় তাহার নাতী বিএনপি নেতা মরহুম কবির হোসেনের স্মরণে তার কবরের পাশের খালি মাঠে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী কে বিজয় করার লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল,উক্ত উঠান বৈঠকে পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকটি সফল ভাবে শেষ হয়।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিএনপি’র এই সফল উঠান বৈঠকে ঈর্ষান্বিত হয়ে কথিত আওয়ামী লীগের অনুসারী এবং আরো কিছু রাজনৈতিক দলের সদস্যদের ইন্ধনে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে বিগত শনিবার (০৫ জুলাই) ‘গাজীপুরে আওয়ামী লীগ নেতার উঠানে বিএনপি’র উঠান বৈঠক’শিরোনামে বিতর্কিত একটি ডাহা মিথ্যা, কল্পনা প্রসূত, মনগড়া এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি জানান, ওই জাতীয় দৈনিকের মহানগর প্রতিনিধি একসময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিল,আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকার নিরীহ বিএনপি নেতাকর্মীদের উপর তৎকালীন সরকারের পুলিশ দিয়ে মিথ্যা হামলা মামলার মাধ্যমে অনেক বিএনপি নেতাকর্মীদের ঘরছাড়া করেছিল।তিনি বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেনই, যার উদাহরণ ৫ তারিখের ঐ মিথ্যা সংবাদ প্রকাশ।

তার ব্যক্তিগত আক্রোশের শিকার ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।

এই প্রতিবেদক বিগত সময় ক্ষমতা দেখিয়ে প্রশাসনের মাধ্যমে কবিরের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলে, এই কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

আমরা ৪১ নং ওয়ার্ড বিএনপি কবিরের এই আত্মত্যাগকে স্মরণ করতেই তার পৈত্রিক ভিটায় উঠান বৈঠকের আয়োজন করেছিলাম।

এমন কি জাতীয় পত্রিকার ঐ অনলাইনে সংবাদে বিএনপি’র নেতাদের যে উদ্বৃত্তি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ দেওয়া হয় নাই নেতাদের বক্তব্য কেটে আংশিক প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে ওই উঠান বৈঠক নিয়ে পূবাইল থানা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে কোন দ্বিধা বিভক্তি নাই, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানটি সফল হয়েছে।

এ সময় বিএনপি’র ওয়ার্ড সভাপতি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলেন,কবির হোসেন এবং তার পরিবার বিএনপি’র বাইরে অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না,পত্রিকার ওই নিউজে মরহুম বিএনপি নেতা কবিরের ছোট ভাই মাসুদ রানা কে যুবলীগের ট্যাগ লাগানো হয়েছে,যা সম্পূর্ণ মিথ্যা।

ওই পত্রিকায় গাজীপুর মহানগর প্রতিনিধির সাথে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে স্বনামধন্য জাতীয় পত্রিকা টিকে তার হাতিয়ার বানিয়ে এ ধরনের আজগুবি সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন সক্রিয় কর্মী, রাজনৈতিক এই দীর্ঘ পথ পরিক্রমায় সে ২ টি রাজনৈতিক মামলার আসামি হয়ে একাধীকবার জেল-জুলুম খেটেছে।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি ঐ জাতীয় পত্রিকার ঐ অনলাইন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে এ বিষয়ে তদন্ত করার অনুরোধ জানান।

সেই সাথে পত্রিকাটি অনতিবিলম্বে এই ভিত্তিহীন সংবাদ তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিবেন বলে বিএনপির নেতারা এসব কথা সংবাদ সম্মেলন করে জানান ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন,পূবাইল থানা বিএনপির সদস্য আফজাল হোসেন,৪১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার,পূবাইল থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক ফরহাদ মন্ডল, ৪১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন,বিএনপি নেতা মাসুদ রানা, জাকির হোসেন সহ প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *