1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

বিএনপি নেতা মেহেদী হাসান এর উদ্যোগে রাস্তা সংস্কার

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 190 Time View

 

 

মোঃ শান্ত খান :

 

সাভারের জনদুর্ভোগ কমাতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান`র ব্যক্তিগত উদ্যোগে তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সিংগাইর রোডে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার করা হয়েছে।

গতকাল (১৮ জুন ) বুধবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান নিজে মানুষের কষ্ট লাঘবের জন্য দাঁড়িয়ে থেকে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার করেন।

দীর্ঘদিন যাবৎ রাস্তার এই অংশটুকু খানাখন্দ থাকায় যানচলাচলের সময় প্রায় ঘটতো ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা এ্যাড. মোঃ মেহেদী হাসান নজরে আনলে তিনি ব্যক্তিগত ভাবে সংস্কারের উদ্যোগ নেন।

স্থানীয় শিক্ষার্থী মো. আজিম খান বলেন, দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে এ হেমায়েতপুর সিংগাইর রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে রাবিশ ও ইটের খোয়া এবং বালি দিয়ে ভরাট নির্মাণ করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

সংস্কারের দায়িত্ব পালন করা ছাত্রদল নেতা নাঈম বলেন, এ রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় এ্যাড. মোঃ মেহেদী হাসান ভাইকে জানালে তিনি তার নিজ উদ্যোগে রাস্তা রাবিশ ও ইটের খোয়া এবং বালি দিয়ে ভরাট কাজ করে দিচ্ছেন।

এ বিষয়ে বিএনপি নেতা এডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাই নিজের সংস্কারের উদ্যোগ নিয়েছি। তেতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ