1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নিখোঁজের ২০ ঘণ্টা পর মাছের প্রজেক্ট থেকে দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 146 Time View

 

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একটি মাছের প্রজেক্ট থেকে স্বপ্না এবং সকাল নামে ৬ ও ৭ বছর বয়সী প্রতিবেশি দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

১৮ জুন বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বটতলা মৃধাবাড়ি এলাকার জনৈক মস্তুফার মাছের প্রজেক্ট থেকে ওই লাশ দুটি উদ্ধার করে পুলিশ। শিশু স্বপ্না উপজেলার তিনানী ছনকান্দা বেতালবাড়ি এলাকার স্বপন মিয়ার কন্যা এবং সকাল একই এলাকার সেলিম মিয়ার কন্যা।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশি ওই দুই কন্যা শিশু মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলাধূলা করতে বের হয়। সবশেষ বেলা পৌণে ১টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বটতলা বাজারের একটি সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা যায়। এরপর তাদের আর কোন উপস্থিতি কোথাও পাওয়া যায়নি।

এদিকে বাড়ি থেকে নিখোঁজের পর থেকেই পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে প্রায় সোয়া কিলোমিটার দূরে জনৈক মস্তুফার মাছের প্রজেক্টে তাদের লাশ নগ্ন অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ