1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

লন্ডনে ঐতিহাসিক বৈঠকের কারনে একটি দল নারাজ হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 236 Time View

 

 

রবিউল আলম রাজু :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর আঃলীগ দুঃশাসন চালিয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। কারাগারে অনেক কষ্ট করেছি। একদিন কারাগারে দেখলাম অনেক বৃদ্ধ বয়সে কয়েদির পোষাক পরে ঝাড়ু দিচ্ছে বোরহান নামে এক বিএনপি কর্মি। তাকে দেখে আমি অনেক পেয়েছি। বিগত ১৫ বছর আঃলীগ যা বলতো তাহা আইনে পরিনত হতো। উত্তরায় আমার বাসায় ডিসের লাইনের সংযোগ দিত তুষার নামে এক ডিস ব্যবসায়ী। আঃলীগ ক্ষমতায় এসে তার ডিসের ব্যবসা কেড়ে নিয়েছে। বর্তমানে বিএনপির কর্মিরা এমন করলে আমরাও তো আঃলীগের মতন হয়ে যাবো। তাদের মতন অন্যের ব্যবসা কেড়ে নেয়া যাবে না। এ বিষয়ে আমরা সব সময় সতর্ক আছি।

জামায়াতে ইসলামী দলের প্রতি ইঙ্গিত করে মি্জা ফখরুল বলেন এদেশের রাষ্ট্রনায়কিত নেতা তারেক রহমান। লন্ডনে ড. ইউনুস এবং তারেক রহমান বৈঠকের কারনে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এই বৈঠকের কারনে একটি দল মনক্ষুন্ন হয়েছে তারা নারাজ হয়েছে। তাই তারা গতকাল ঐক্যমত্যের কমিশনের বৈঠকে যায়নি। তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে।

তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। আমাদের দল ক্ষমতায় আসলে সর্বপ্রথম বেকার সমস্যার সমাধান করা হবে। ১ কোটি বেকার মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। বর্তমানে তরুণ যুবকদের প্রাধান্য দিয়ে সরকার চালানো হবে। বর্তমানে যারা চাঁদাবাজী করছে তারা প্রফেশনাল চাঁদাবাজ। ঐসকল চাঁদাবাজরা যেভাবেই হোক সরকারি দলে ভিড়তে চেষ্টা করে। বিএনপিতে কোন চাঁদাবাজের ঠাই হবে না। ১৯৯১ সালে বিএনপি কয়টা সিট পাবে গ্যারান্টি ছিল না, তবে বিএনপির ভাবমূর্তি ভালো ছিল তাই তখন সংখ্যাগরিষ্ট পেয়ে সরকার গঠন করতে পেরেছিল।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলা গ্রামে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, এ বি এম আব্দুর রাজ্জাক, উত্তরা পশ্চিম থনা বিএনপির আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আলমাছ আলী, চান মিয়া বেপারী, এখলাছ উদ্দিন, রিপন হাসান, আবুল হাসেম, রাসেল, আলী আহমেদ, গোলাপ প্রমূখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক বলেন, দুঃসময়ে যারা দলের পাশে ছিল এমন কর্মিদের সদস্য করা হবে। গত ১৭ বছর দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সমর্থন যোগিয়েছেন তাদের সদস্য ফরম দেয়া হবে। তবে কোন আঃলীগের সদস্যকে সদস্য নবায়ন ফরম দেয়া হবে না। ৩ জুলাই পর্যন্ত সদস্য নবায়ন করা যাবে। নিজ নিজ ওয়াডে সদস্য নবায়ন ফরম দেয়া হয়েছে। কেউ যদি আঃলীগের কোন নেতাকর্মীদের সদস্য ফরম নবায়ন করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ