1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 189 Time View

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা:

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ১লা জুন ২০২৫ থেকে ২৬ জুন ২০২৫ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা হয়েছে।এই সময়ে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস।

বুধবার (২৮ মার্চ) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ছুটির পরে কর্মদিবসে প্রত্যেক বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।”

তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকছে না বলেও জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ জুন থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, ছুটি শেষে ২০ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম পুনরায় চালু হবে।

এমতবস্থায় ছুটিকালীন সময়ে জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা। এছাড়া, বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, মোট ২৬ দিনের এই ছুটি বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্বনির্ধারিত। প্রতিবারের মতো এইবারও ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ