1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবারের আইপিএলটা সাকিবের হতে পারত : হার্শা ভোগলে

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2020,
  • 373 Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাকিব আল হাসান থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন ত্রয়োদশ আসরের শিরোপা জয়ে সানরাইজার্স হায়দরাবাদ ফেভারিটের তালিকায় থাকত বলে মনে করেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। জুয়াড়ির তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছর নিষিদ্ধ হন বাংলাদেশের সাকিব।

আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। যদিও গত বছরের আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি। একাদশের বাইরে থাকলেও অনুশীলনে নিজের সময়টা সাকিব খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। সেই ফল তিনি পেয়েছেন গত বিশ্বকাপে। গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপে ব্যাট হাতে ২ সেঞ্চুরিসহ ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেন। রান সংগ্রহের দিক দিয়ে ছিলেন তিন নম্বরে। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে অন্তত ৫০০ রান ও ১০ উইকেটের কীর্তি একমাত্র সাকিবের।

ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করেন, এ বছরের আইপিএলটি সাকিবের হতে পারত। যেহেতু করোনার কারণে ভারতের পরিবর্তে আসরটি দুবাইয়ে হচ্ছে। এক পডকাস্টে তিনি বলেন, ‘হায়দরাবাদের দলে ওপর থেকে নিচ পর্যন্ত বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। ভুবনেশ্বর, রশিদ খানের মতো ভালো বোলার আছে। তারা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট।’

সম্প্রতি দেশে ফিরে শ্রীলঙ্কা সফর উপলক্ষে অনুশীলন শুরু করেছেন সাকিব। হার্শা ভোগলে আরো বলেন, ‘আমি মনে করি, এবারের টুর্নামেন্টটা সাকিবের হতে পারত। ভারতে যখন খেলা হয়েছিল, তখন কম্বিনেশনের কারণে দলে সুযোগ পাননি তিনি। ধরুন, সাকিব তিন নম্বরে খেলছে, ৪ ওভার বোলিং করছে এবং আমার মনে হয়, এখানেই হায়দরাবাদ প্রতিদ্বন্দ্বীদের থেকে অন্যতম ফেভারিট হিসেবে আইপিএলে অংশ নিতে পারত।’

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ