আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’-কে দেখতে চেয়ে একটি প্রচারমূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টারটিতে তাঁকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত একজন সম্ভাব্য নেতৃত্ব হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রচারপত্রে বলা হয়েছে, “উন্নয়ন, বিশ্বাস আর আস্থার প্রতীক” হিসেবে মোক্তার মেম্বারকে চেয়ারম্যান পদে দেখতে চান বাহারছড়াবাসী। এতে তাঁর নেতৃত্বের পক্ষে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে—জনবান্ধব নেতৃত্ব, পরীক্ষিত অভিভাবকত্ব এবং স্থানীয় সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা।
এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, মোক্তার মেম্বার নিজেকে জনসাধারণের নেতা হিসেবে নয়, বরং সেবক হিসেবে দেখতে চান। একই সঙ্গে ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও প্রচারে উল্লেখ করা হয়েছে।
মানুষের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নেতৃত্ব দেওয়ার জন্য মোক্তার মেম্বারের বিকল্প নেই। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত হয়েছেন। তাঁর সমর্থকদের পক্ষ থেকে উপস্থাপিত দাবি একটাই তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে বলে জানান তারা