1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

মনোহরদীতে, ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 30 Time View
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আকাশ৷ ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে  থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা। পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।
পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে কুপিয়ে ফেলে গেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে লাশ  ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সন্দেহজনকভাবে একই গ্রামের মামুন নামে একজনকে আটক করা  হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ