1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

মনোহরদীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে হাসপাতাল হামলা-ভাঙচুর, করে বিক্ষুব্ধ জনতা।

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি 
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 34 Time View
নরসিংদীর মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বাইপাস সড়কে অবস্থিত মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ ঘটনায় নিহত রোগীর নাম আকলিমা বেগম (৩২)। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া এলাকার কবির হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পিত্তথলির অস্ত্রোপচারের জন্য আকলিমা বেগমকে মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে  হাসপাতালের চিকিৎসক রাহাত বিন কাশেম তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট বুধবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট শুক্রবার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
রোগীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে তাঁর স্বজন ও বিক্ষুব্ধ জনতা মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে গিয়ে ভাঙচুর চালান। এ সময় হাসপাতালের নিচতলাসহ তিনটি ফ্লোরের বিভিন্ন অংশে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বিক্ষুব্ধরা চিকিৎসকের বিচার ও হাসপাতাল বন্ধের দাবি জানান।
নিহত আকলিমা বেগমের এক স্বজন অভিযোগ করে বলেন, পিত্তথলিতে টিউমার ধরা পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রাহাত বিন কাশেম অস্ত্রোপচার করার পরদিন থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর বুধবার তাঁকে ঢাকায় পাঠানো হয়। স্বজনের দাবি, চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল  কর্তৃপক্ষের অবহেলা বা ভুল চিকিৎসা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
তবে হাসপাতাল ভাঙচুরের সঙ্গে রোগীর স্বজনদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন নিহতের ভাই  নাসির। তিনি বলেন, আমরা ঢাকায় রোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। হাসপাতালটি কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে আমাদের জানা নেই।
হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম বলেন, যে চিকিৎসক অস্ত্রোপচার করেছেন, তিনি অভিজ্ঞ। অস্ত্রোপচারও নিয়ম অনুযায়ী হয়েছে। পরবর্তীতে রোগীর আইসিইউ প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।  শুক্রবার সন্ধ্যায় রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করেই কিছু লোকজন হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসকের চেম্বার, রিসেপশন, ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় কর্তব্যরত কয়েকজন স্টাফকেও মারধর করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর মৃত্যু ও  হাসপাতাল ভাঙচুরের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি  সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে রোগীর মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা সিভিল সার্জন ডা. বুলবুল কবির। তিনি বলেন, শনিবার দুপুরে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। ঘটনার বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত  কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা বা ভুল চিকিৎসা হয়েছিল কি না, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ