1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : Thursday, August 6, 2026,
  • 43 Time View

টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

৫ আগস্ট (বুধবার) এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. রাশেদুল ইসলাম কিরন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও সমাজসেবক সৈয়দ ওমর ফারুক ফয়সাল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. রাশেদুল ইসলাম কিরন জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্বে এগিয়ে আসতে হবে।” বক্তব্য শেষে তিনি নিজ উদ্যোগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) আব্বাস আলী, ভোকেশনাল শাখার ইনচার্জ হাবিবুর রহমান এবং সিনিয়র শিক্ষক গুলজার হোসেন, জাকির হোসেন ও আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

কর্মসূচির শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ