1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, এমপি অধ্যাপক মোক্তার আলীর উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 86 Time View
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গণতান্ত্রিক চেতনার আবহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মেরাজ হোসেন ও মাশরাফিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই দিবসের গুরুত্ব তুলে ধরেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।” তিনি শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল শিক্ষা হলো জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের প্রতি অঙ্গীকার। তিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম আইনের শাসন, জবাবদিহিতা ও সেবামুখী প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান সাইদ তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি তরুণ সমাজের ভূমিকা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মেরাজ হোসেন ও মাশরাফি তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং জুলাই আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ