1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

১ আগস্ট BSPA এর প্রথম জাতীয় কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 93 Time View
দেশের প্রায় ২৫ লাখ বিক্রয় পেশাজীবীর অধিকার, পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২১ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর প্রথম জাতীয় কাউন্সিল। এতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিক্রয় পেশাজীবীরা অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: আরিফুর রহমান এক বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বিক্রয় পেশাজীবীরা দীর্ঘদিন ধরে উৎপাদিত পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এই বিশাল কর্মজীবী জনগোষ্ঠীর জন্য এখনো কোনো সুনির্দিষ্ট চাকরি নীতিমালা, চাকরির নিরাপত্তা কিংবা ন্যায্য মজুরি নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, অনেক বিক্রয় পেশাজীবী বছরের পর বছর কর্মরত থাকলেও চাকরির স্থায়িত্ব, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবনবীমা ও অন্যান্য মৌলিক শ্রম-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।
আরিফুর রহমান বলেন, বিক্রয় পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছে।
জাতীয় কাউন্সিলে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিক্রয় পেশাজীবীদের অধিকার আদায়ে করণীয় নির্ধারণ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রথম জাতীয় কাউন্সিল দেশের বিক্রয় পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলক্ষে তিনি দেশের সকল স্তরের নেতাকর্মী, সদস্য এবং বিক্রয় পেশাজীবীদের জাতীয় কাউন্সিলে অংশগ্রহণের আহ্বান জানান।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ