1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কাবিন ব্যবসার সম্রাজ্ঞী নাজমা ও নেপথ্যের কারিগর মাদক কারবারি হালিম

গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 69 Time View

​গাজীপুরের ধীরাশ্রম ও এর আশেপাশের এলাকায় গড়ে উঠেছে একটি অপরাধের সিন্ডিকেট। এই চক্রের মূল হোতা হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন নাজমা বেগম ও তার পরকীয়া প্রেমিক, মাদক কারবারি আব্দুল হালিম। স্থানীয়ভাবে ‘কাবিন ব্যবসার সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত নাজমা বেগমের সব অপকর্মের মূল শেল্টারদাতা ও নেপথ্য নায়ক এই হালিম।

​অনুসন্ধানে জানা যায়, নাজমা বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নুটুর চর গ্রামে। স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে গ্রামবাসী তাকে একঘরে করে এলাকাছাড়া করে। প্রথম স্বামী মুক্তার হোসেন, ২য় স্বামী ইউসুফ হোসেন এবং ৩য় স্বামী আব্দুর রহমান। ৩ জনকেই বিভিন্নভাবে প্রতারণার জালে ফেলে করেছেন নিঃস্ব। পরবর্তীতে সে গাজীপুরের ধীরাশ্রম এলাকার ভাড়ারুল ঢালী বাড়িতে আস্তানা গেড়ে নতুন করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে।

​নাজমা বেগমের বর্তমান অবৈধ কর্মকাণ্ডের প্রধান আশ্রয়দাতা আব্দুল হালিম। ব্যক্তিগত জীবনে একাধিক (তিনটি) বিয়ের রেকর্ড থাকা হালিম ধীরাশ্রম ভাড়ারুল ঢালী বাড়ির স্থায়ী বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, হালিম শুধু একজন পরকীয়া প্রেমিকই নন, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি ও অপরাধ চক্রের গডফাদার।

​স্থানীয় সূত্রে জানা যায়, ইছালি রোড এলাকায় রাতের আঁধারে সংঘটিত বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছে এই হালিম। তার অপরাধ জগতের ছায়াতলে থেকেই নাজমা বেগম এলাকায় নিজের প্রভাব বিস্তার করে চলেছেন। হালিমে মদদে ও আশ্রয়েই নাজমা তার সমস্ত অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

​প্রেমিকার সব দায়দায়িত্ব একশ শতাংশ পালনের ঘোষণা দিয়ে হালিম তার নিজের বাড়ি থেকেই নাজমা বেগমের বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। শুধু তাই নয়, এলাকার কিছু বিতর্কিত নেতার সাথে সুসম্পর্ক বজায় রেখে এই জুটি বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হালিমের দুই ছেলে হাসিব ও ছাকিবও এই অপরাধের নানা কাজে পরোক্ষভাবে যুক্ত রয়েছে বলে জানা গেছে।

​নাজমা বেগমের বিরুদ্ধে এর আগেও নিজ গ্রামে নানা অপকর্মের কারণে একাধিক বিচার ও সালিশ হয়েছে। পরবর্তীতে গাজীপুরে এসেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে তার এসব অনৈতিক কর্মকাণ্ডের বহুবার বিচার হয়েছে। কিন্তু প্রভাবশালী মাদক কারবারি হালিমের ক্ষমতার জোরে তারা সমাজের এসব আইন ও বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাচ্ছে।

​এলাকাবাসী ও সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এই অপরাধী জুটি নাজমা বেগম ও আব্দুল হালিমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ধীরাশ্রম এলাকার সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ