1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Thursday, July 30, 2026,
  • 97 Time View
বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে দিনরাত কাজ করে চলেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের মসজিদ ও দ্বিতীয়-তৃতীয় তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও এক মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নীলফামারী একটি কৃষিনির্ভর জেলা। জেলাটিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে নীলফামারী সদরে খুব শিগগিরই একটি ‘কৃষি অঞ্চল ট্রেনিং ইনস্টিটিউট’ স্থাপন করবে সরকার। এছাড়া তরুণ সমাজের শিক্ষিত বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ডোমার উপজেলায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চালুর আশ্বাস দেন তিনি।
মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ সভায় অংশ নেন।
সমাবেশে বক্তারা নীলফামারীকে একটি মডেল ও আধুনিক জেলায় রূপান্তর করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, জেলাটিকে উন্নয়নশীল, আধুনিক কৃষি ও শিক্ষার প্রসারে এগিয়ে নিতে এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করে বেকারত্ব দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আগামীতে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ