1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্টিত

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 62 Time View
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্টিত হয়েছে। ২৯ জুলাই বিকাল ৩টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর  সভাপতিত্ব অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সদস্য সচিব ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্‌ সুরাইয়া আক্তার সুইটি, নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ রহমত উল্লাহ।
 সভায় (ক) ২০২৪-২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্প অগ্রগতি পর্যালোচনা; (খ) ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন; (গ) ২০২৬-২০২৭ অর্থ বছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প  গ্রহণ ; (ঘ) কক্সবাজার জেলা পরিষদের ডিজিটাল হাজিরা ; (ঙ) প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ; (চ)  কক্সবাজার সমুদ্র সৈকতস্থ লাবনী পয়েন্টে জেলা পরিষদ মার্কেটের নীচতলায় ০৭টি দোকানের  সেলামি ও ভাড়া নির্ধারণ ; এর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উখিয়া ও টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন খাস জমি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করে জেলা পরিষদের অনুকূলে বন্দোবস্ত প্রদান, কক্সবাজার জেলার ঈদগাঁও, টেকনাফ ও চকরিয়া উপজেলায় নতুন ডাকবাংলো নির্মাণ এবং সরকারের ২০২৬-২০৩০ মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা পরিষদের অর্থায়নে জেলার ১০টি উপজেলায় ২০২৬ সালে ১৫০০টি বৃক্ষরোপণের বিষয়েও আলোচনা করা হয়। জেলার দুঃস্থ, অসহায় ও গরিব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদ তহবিল হতে অনুদান প্রদানের বিষয়ও সভায় গুরুত্ব পায়।
 সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জুম প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা যুক্ত ছিল এবং সহকারী প্রকৌশলী, এলজিইডি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ