1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নদীর বুকে সম্প্রীতির ভ্রমণ: টঙ্গী কালচারাল সোসাইটির নৌ-আয়োজনে মিলল প্রাণের স্পন্দন

অলিদুর রহমান অলি:
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 122 Time View
নদীর ঢেউ, নির্মল বাতাস আর প্রিয়জনদের সান্নিধ্যে এক অন্যরকম আনন্দঘন দিন কাটালেন টঙ্গী কালচারাল সোসাইটির সদস্যরা। সংগঠনের উদ্যোগে গতকাল ২৮ জুলাই মঙ্গলবার আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর নৌ-ভ্রমণের। ব্যস্ত নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতেই ছিল এ আয়োজন।
নৌ-ভ্রমণটি পরিণত হয় সংস্কৃতিপ্রেমী মানুষদের এক প্রাণবন্ত মিলনমেলায়। হাসি-আনন্দ, স্মৃতিচারণ, মতবিনিময় ও সাংস্কৃতিক আবহে দিনটি হয়ে ওঠে সবার জন্য বিশেষ স্মরণীয়।
টঙ্গী কালচারাল সোসাইটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শাহজাহান শোভন।
এতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাংবাদিক অলিদুর রহমান অলি, রাফিজুল ইসলাম, শাহীন কাওছার, কবি আতিক শাহরিয়ার, সালাম খান তরুণ, মকবুল হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন তৈরি করে। টঙ্গী কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করে।
তিনি আরও বলেন, প্রকৃতির সান্নিধ্যে এমন আয়োজন মানুষের মনকে প্রফুল্ল করে এবং নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
নৌ-ভ্রমণে অংশগ্রহণকারীরা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করেন। আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে শেষ হয় টঙ্গী কালচারাল সোসাইটির এ ব্যতিক্রমী আয়োজন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ