1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 52 Time View
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা  পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি।
মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে ও আনারসসহ বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলার মাধ্যমে কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ