1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 52 Time View
চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের খোঁজখবর নিতে সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি সাতকানিয়ার বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যা যা প্রয়োজন, তা করা হবে।”
মন্ত্রী বলেন, “আগামীকাল কৃষিমন্ত্রী সাতকানিয়া সফর করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি উৎপাদন স্বাভাবিক করতে প্রয়োজনীয় বীজ, সারসহ কৃষি সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে। যেসব পরিবার ক্ষতির মুখে পড়েছে, তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”
ত্রাণমন্ত্রী বলেন, “বন্যা মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সরকার সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী উপজেলা পরিষদ থেকে সড়কপথে বাজালিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। পরে সেখান থেকে নৌকাযোগে ধর্মপুরসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যার ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখেন, দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে সরকারি ত্রাণসামগ্রী তুলে দেন।
সফরকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ও উপজেলা ভূমী কর্মকর্তা সামছুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সংগ্রামী যুগ্ম আহবায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সফল আহবায়ক জামাল হোসেন ভাই সহ জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ