1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কুমিল্লা কবি ফোরামের সাহিত্য আড্ডা,কবিতা পাঠ ও কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 76 Time View
লেখালেখির ক্ষেত্রে আড্ডা এবং সাহিত্য সংগঠনের ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাহিত্যের আড্ডায় চিন্তার আদান-প্রদান যেমন থাকে; পাশাপাশি কবির নতুন লেখাপাঠ, তার বিচার-বিশ্লেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে। আবেগ যখন ভাবনা খুঁজে পায় আর ভাবনা যখন খুঁজে পায় শব্দ, তখন জন্ম নেয় কবিতা।
শনিবার (৪ জুলাই ২০২৬খ্রিঃ)  সকালে কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ   হিলটন টাওয়ারের (লিফট ৫) চার্টার্ড লাইফ ইন্সুরেন্স মিলনায়তনে কুমিল্লা কবি ফোরামের আয়োজনে সাহিত্য আড্ডা,কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবি আজিম উল্যাহ হানিফের প্রানবন্ত উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক এয়াছিন।
কবি হাবিবুর রহমান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আলী হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ এন এম ছাঈদ আহমদ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স সেলস কুমিল্লা অফিস ইনচার্জ  মোস্তফা কামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সভাপতি শাহ আলম কালাম, সাবেক সভাপতি শাহাদাত ইসলাম সবুজ।
কবিতা পাঠ করেন, কবি শিপন হোসেন মানব, কবি আবদুল আউয়াল সরকার, কবি জয়দেব ভট্টাচার্য ভুলু, কবি গিয়াস উদ্দিন ফারুকী, কবি এস এইচ রুবেল,  কবি এম এ কাইয়ুম, কবি মিরাজুল আলম সরকার, কবি আবদুল কাইয়ূম, কবি আবদুল হান্নান, কবি মো: আবুল বাশার, কবি জসিম উদ্দিন মিয়াজী, কবি নাসরিন আক্তার, কবি সোয়ালেহ বিন সাঈদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কুমিল্লা কবি ফোরামের (২০২৬-২০২৮) সেশনের  কমিটির সভাপতি পদে কবি আবদুল আউয়াল সরকার,সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান হৃদয় ও  সাংগঠনিক সম্পাদক পদে কবি এমদাদুল হক এয়াছিন এর নাম ঘোষণা করা হয়। এবং
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ