1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।

এ,আর,নাছিমা বৈশাখী অপূর্বা:
  • Update Time : Sunday, June 14, 2026,
  • 120 Time View

বিশ্বমঞ্চে বাংলার চমক,এ যেন সিলেটি ফুয়ার চমক! বিশ্বকাপে লাল সবুজের গর্জন তুলে পোশাকে বাংলাদেশকে চেনালেন সঞ্জয় দেব। ঢাকা ১৩ জুন, ২০২৬ গ্রেট উত্তর আমেরিকার মাটিতে বসেছে গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসর। আর এই বিশ্বমঞ্চের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে লাল সবুজের গর্জন তুলে এক অভিনব উপায়ে বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন বাংলাদেশি সিলেটি বংশোদ্ভূত আমেরিকান ডিজে এবং সংগীতশিল্পী সঞ্জয় দেব। সুদূর আমেরিকায় থাকলেও হৃদয়ে তার বাংলাদেশ। বিশেষ পোশাকে সজ্জিত হয়ে পারফর্ম করার পাশাপাশি তিনি নিজের শিকড় ও মাতৃভূমির প্রতি ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। টরন্টোর মঞ্চে সঞ্জয়ের চমক কানাডার টরন্টো স্টেডিয়ামে জমকালো আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সঙ্গে ফিফার অফিশিয়াল অ্যালবাম ‘SIIIR SIIIR’ গানের পারফরম্যান্সে অংশ নেন সঞ্জয়। তবে গায়কীর চেয়েও পুরো বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর পরিহিত মেরুন রঙের বিশেষ জ্যাকেটটি। পোশাকে এক টুকরো বাংলাদেশ ডিজাইনার ছায়াকুমার, জন কিম ও জেসমিন প্যাটেলের তৈরি করা সেই বিশেষ জ্যাকেটের ডান হাত ও হাতার (স্লিভ) অংশে নিখুঁত এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের তিনটি প্রধান জাতীয় প্রতীক সবুজের বুকে লাল বৃত্তে আঁকা বাংলাদেশের জাতীয় পতাকা, দেশের শৌর্য ও ঐতিহ্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার জাতীয় ফুল শাপলা বিশ্ববাসীর সামনে গৌরবের প্রকাশ শুধু পোশাক পরাই নয়,পারফরম্যান্সের সময় সঞ্জয় বারবার নিজের ডান হাতের স্লিভের নকশাগুলোর দিকে আঙুল নির্দেশ করে স্টেডিয়ামে উপস্থিত লাখো দর্শক এবং বিশ্বজুড়ে কোটি টিভির পর্দার সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করছিলেন।পারফরম্যান্স শেষে সঞ্জয় তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আমার মানুষ। এটা সুন্দর কিছুর কেবল শুরু মাত্র।” মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফেসবুকে তাঁর এই ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছে এবং প্রশংসায় ভাসিয়েছে। বিশ্বকাপের মঞ্চে যেখানে বাংলাদেশের ফুটবল দল খেলতে পারেনি, সেখানে একজন সিলেটি প্রবাসী তরুণ নিজের সৃজনশীলতা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশের নাম কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ