1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

আশুলিয়ায় তাজরীন ও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খোঁজ নিলেন সুলতান উদ্দিন আহমেদ

মোঃ সোহেল রানা
  • Update Time : Saturday, May 23, 2026,
  • 76 Time View

আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রম কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিলসের নির্বাহী পরিচালক । শুক্রবার সকালে তিনি নিশ্চিতপুরে ঝুঁকিপূর্ণ তাজরীন গার্মেন্টস ভবনের নিচে বসবাসরত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সুলতান উদ্দিন আহমেদ বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজার আহত এবং ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির ভিত্তিতে এখানে অবস্থান করছেন। তাদের অনেকেই এখনও অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, এসব শ্রমিকের পূর্ণাঙ্গ চিকিৎসা, পুনর্বাসন এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও চিকিৎসা সেবার ব্যবস্থা করতে বিজিএমইএ মালিক সমিতি, শ্রমিক কল্যাণ তহবিলসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন , জি-স্কপের যুগ্ম সমন্বয়কারী সহ ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ