1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে পানির অপর নাম জীবন: গাজীপুরে বিশুদ্ধ পানি সরবরাহে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত করলেন মোহাম্মদ আলী

অলিদুর রহমান অলি:
  • Update Time : Thursday, May 7, 2026,
  • 128 Time View
গাজীপুর মহানগরের টঙ্গীতে জনজীবনে স্বস্তির এক নির্মল পরশ বয়ে আনল বিশুদ্ধ পানি সরবরাহের একটি মহৎ উদ্যোগ। গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলীর ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর জন্য স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির একটি স্থায়ী উৎস যা ইতোমধ্যেই স্থানীয়দের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় দেওড়া এলাকার মুক্তিযোদ্ধা শিশু পার্কটি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকে। এখানে জগিং ও শরীরচর্চায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণরা। পাশাপাশি পার্শ্ববর্তী মাঠে খেলাধুলায় মেতে ওঠে কিশোররা। আশপাশের দোকানদার, পথচারী এবং রিকশাচালকদের জন্য দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাব ছিল একটি নিত্যদিনের দুর্ভোগ। সেই চাহিদাকে উপলব্ধি করে গড়ে তোলা হয়েছে এই পানির উৎস, যা এখন সবার জন্য সহজলভ্য এক আশীর্বাদে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিমত, জনস্বার্থে এমন উদ্যোগ কেবল প্রশংসনীয়ই নয়, বরং নাগরিক জীবনের মৌলিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগর জীবনের মানোন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ৬ মে ২০২৬, বুধবার বিকেলে বড় দেওড়া, মিত্তি বাড়ি রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা শিশু পার্কে (পানির পাম্পের পাশে) সর্বসাধারণের ব্যবহারের জন্য এই বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি পবিত্র দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যেখানে উপস্থিত সকলেই এলাকার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের প্রাক্তন শিক্ষক আঃ সামাদ হুজুর, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৩ নং ওয়ার্ডের সভাপতি বদিরুজ্জামান, ৫৪ নং ওয়ার্ড সমিতির সাধারণ সম্পাদক মিলন খন্দকার, নগর বাউল সুমন, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক আক্তার হোসেন ঢালী, ৫৩ নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ রিয়াদ হোসেন, সমাজকর্মী কাজী কামরুল হাসান, ব্যবসায়ী স্বপন মিয়া, যুবদল নেতা শায়েদ হোসেন লেবু এবং মাহবুব সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, মানুষের মৌলিক চাহিদার একটি হলো নিরাপদ ও বিশুদ্ধ পানি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে ছোট্ট এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
মানবকল্যাণে নিবেদিত এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে একটি ছোট পদক্ষেপও সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
স্থানীয় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে আমরা এখানে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলাম। বিশেষ করে সকালে ব্যায়াম করতে আসা মানুষ, খেলাধুলায় ব্যস্ত কিশোররা, পথচারী ও রিকশাচালকদের জন্য এটি ছিল খুবই কষ্টের বিষয়। এখন এই পানির ব্যবস্থার ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ