1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাজীপুরের ৫৩ নং ওয়ার্ডে অচল ল্যাম্পপোস্ট মেরামতে এগিয়ে এলেন মোহাম্মদ আলী, এলাকাবাসীর স্বস্তি!

অলিদুর রহমান অলি:
  • Update Time : Wednesday, May 6, 2026,
  • 103 Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের বড়দেওড়া এলাকার পরান মন্ডলটেক, শাহজালাল রোড, মিত্তি বাড়ি, ও আদর্শ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা ল্যাম্পপোস্টের কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছিলেন। রাত নামলেই অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা, বাড়তে থাকে ছিনতাই ও চুরির ঘটনা যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলীর শরণাপন্ন হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় দ্রুত অচল ল্যাম্পপোস্টগুলো মেরামতের কাজ শুরু হয়। ফলে অল্প সময়ের মধ্যেই এলাকাজুড়ে আলোর ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসে এবং বাসিন্দাদের মাঝে ফিরে আসে স্বস্তি।
মোহাম্মদ আলী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক সুবিধা উন্নত করা আমাদের অগ্রাধিকার। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।
ল্যাম্পপোস্ট মেরামত কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক আক্তার হোসেন ঢালী, কবি কাউসার শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির দ্রুত সমাধান হওয়ায় এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছে।
এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ