1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গঙ্গাচড়ায় ইজিপিপি প্রকল্পে লক্ষীটারী ও বড়বিল ইউনিয়নে লটারির মাধ্যমে ২৭৭ শ্রমিক নির্বাচিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Sunday, May 3, 2026,
  • 66 Time View
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ও বড়বিল ইউনিয়নে ৪০ দিনের খাল খনন ও সংস্কার কাজের জন্য শ্রমিক বাছাইয়ে পৃথকভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও সরকারি নীতিমালা অনুসরণ করে রবিবার (৩ মে) দুই ইউনিয়নেই এ কার্যক্রম সম্পন্ন হয়।
লক্ষ্মীটারী ইউনিয়নে দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত লটারিতে ওয়ার্ডভিত্তিক তালিকা থেকে মোট ১৪৯ জন শ্রমিক নির্বাচন করা হয়। এর মধ্যে ৪৯ জন নারী ও ১০০ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে বড়বিল ইউনিয়নে বিকেল ৫টায় অনুষ্ঠিত লটারিতে ১৯৩ জন আবেদনকারীর মধ্য থেকে ১২৮ জন শ্রমিক নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজিপিপি প্রকল্পের আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। প্রকৃত দরিদ্র ও কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেই লটারির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নির্বাচিত শ্রমিকরা এই কর্মসূচির আওতায় টানা ৪৩ দিন কাজ করার সুযোগ পাবেন। তাদের মজুরি সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।
লক্ষ্মীটারী ইউনিয়নে আয়োজিত লটারিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে বড়বিল ইউনিয়নের লটারিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, সহকারী শিক্ষা অফিসার কেশব বর্মন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপস্থিত কর্মকর্তারা জানান, প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ