1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দেবিদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Saturday, May 2, 2026,
  • 56 Time View
কুমিল্লার দেবিদ্বারে ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গোমতী হাসপাতাল, কুমিল্লার যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতাল, কুমিল্লার সিইও ডা. মো. মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মুজিবুর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গোমতী হাসপাতাল ভবিষ্যতেও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক সাইফ উদ্দিন রনী, জাহাঙ্গীর আলম ইমরুল, এটিএম সাইফুল ইসলাম মাসুম, ব্যবসায়ী নজরুল ইসলাম, শাকিল মুন্সী, কাজী সাইফুল ইসলাম মিঠু, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া, সাংবাদিক শাহিন আলম, মাহফুজ আহমেদ, রাজিব সরকার, ইসহাক হাসান খান, সাইফুল ইসলাম সজিব, আবদুল আলিম, মনির মোশাররফসহ আরও অনেকে।
ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও এলার্জি এবং চক্ষু রোগের সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ফারজানা সুলতানা তৃষা, ডা. মো. মাসুদ হাসান, ডা. মনিরুল ইসলাম, ডা. জিনাত রিহানা, ডা. মেহেদী হাসান এবং ডা. সাজ্জাদ রহমান প্রমুখ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ