1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • Update Time : Thursday, April 30, 2026,
  • 77 Time View
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ৮টি ভিন্ন ভিন্ন খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে  নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও  নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এর যৌথ আয়োজনে এই বাছাই পর্ব সম্পন্ন হয়।
বাছাই পর্বে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার— এই ৮টি ইভেন্টে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, “শিশুদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই। আজকের এই নতুন কুঁড়িরাই আগামীতে দেশের ক্রীড়াঙ্গনের ভরসা হবে।”
আয়োজকরা জানান, বাছাই পর্বে নির্বাচিত খেলোয়াড়রা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলের হয়ে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি, কোচ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ