1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাজীপুরে মানবিক উদ্যোগ মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্রের শুভ সূচনা

অলিদুর রহমান অলি:
  • Update Time : Thursday, April 30, 2026,
  • 74 Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে এক মানবিক উদ্যোগ মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্র। স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই কার্যক্রমের প্রথম দিন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি মাসে একবার নিয়মিতভাবে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে, যা এলাকার সাধারণ মানুষের জন্য একটি নির্ভরতার আশ্রয় হয়ে উঠবে।
এই মহৎ উদ্যোগের উদ্যোক্তা ৪৯ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর পদপ্রার্থী মোক্তাদির আহমেদ লিপু মোল্লা। সার্বিক সহযোগিতায় রয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
চিকিৎসা সেবা প্রদান করেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। তারা আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন, যা উপস্থিত রোগীদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে।
কাউন্সিল পদপ্রার্থী মোক্তাদির আহমেদ লিপু মোল্লা বলেন, আমাদের ওয়ার্ডের অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। আমরা চাই, কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়। ইনশাআল্লাহ, প্রতি মাসে নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাব।
তিনি আরও যোগ করেন, এটি শুধু একটি সেবামূলক উদ্যোগ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি দায়িত্ববোধ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই কার্যক্রম ছড়িয়ে পড়বে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ