1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত রূপসা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, April 28, 2026,
  • 122 Time View
শিশুদের প্রাণচঞ্চল অংশগ্রহণ, দৌড়ঝাঁপ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। রূপসা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়।
প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালিকাদের মধ্যে। এতে টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালকদের মধ্যে। এতে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটি ইউনিয়নের নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ বালিকা খেলোয়াড় নির্বাচিত হন সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ীতা রানী শীল এবং শ্রেষ্ঠ বালক ও সেরা গোলদাতা নির্বাচিত হন নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তারিফ মোল্যা।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ, লালু, আলী আকবর, সুমন রাজু ও আজিজুর রহমান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিবি পরিচালক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান  ।  সময়ে উপস্থিত ছিলেন  খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন  ।
প্রধান শিক্ষক শ্যামল দাস ও ফারহানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, মোঃ আলীমুজ্জামান, প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, এসএম সত্তার, লুৎফর রহমান, অজয় দাম, রমেশ বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকি, শহিদুল আলম সিদ্দিকী, শাবানা, জাবেরা পারভিন, পারভিন সুলতানা, সহকারী শিক্ষক এসএম রাকিবুল হক প্রমুখ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ