1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ইসলামে এমন একটি গুনাহ আছে—যার ব্যাপারে আল্লাহ খুব কঠিন ভাষায় সতর্ক করেছেন

শের ই গুল :
  • Update Time : Monday, April 27, 2026,
  • 172 Time View

ইসলামে এমন একটি গুনাহ আছে—যার ব্যাপারে আল্লাহ খুব কঠিন ভাষায় সতর্ক করেছেন
শের ই গুল :

তোমরা জিনাহ ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। (সূরা ইসরা ১৭:৩২)

খেয়াল করুন—আল্লাহ বলেননি শুধু করো না, বরং বলেছেন—“কাছেও যেও না

কেন এত কঠোর নিষেধ?
কারণ যিনা শুধু একটি কাজ না—এটা একটি ধ্বংসের শুরু। প্রথমে আসে দৃষ্টি, তারপর আসে চিন্তা, তারপর কথা, তারপর সম্পর্ক, শেষে গুনাহ। এভাবে ধীরে ধীরে মানুষ নিজেই নিজের পতনের দিকে এগিয়ে যায়।

যিনার ভেতরের ক্ষতি
যিনা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়—
▪️ অন্তর ভরে যায় অপরাধবোধে
▪️ লজ্জা আর অস্থিরতা তৈরি হয়
▪️ আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়

ফলে—নামাজ ভারী লাগে। কুরআন পড়তে মন চায় না, দোয়ায় স্বাদ থাকে না

এই গুনাহের কারণে—
▪️ জীবনে বরকত কমে যায়
▪️ রিজিক সংকুচিত হতে থাকে
▪️ শান্তি হারিয়ে যায়
▪️ অজানা অস্থিরতা তৈরি হয়
সবকিছু থাকলেও—মনে হয় কিছু একটা নেই…

ধ্বং’সাত্মক গুনাহগুলোর একটি
রাসূল ﷺ যিনাকে সাতটি বড় ধ্বং’সাত্মক গুনাহর মধ্যে উল্লেখ করেছেন—যেগুলোর মধ্যে শিরক ও খুনও রয়েছে।
(সহিহ বুখারি ও মুসলিম) ভাবুন—যিনা কত বড় গুনাহ হলে সেই তালিকায় থাকে!

কিন্তু আশা এখানেই শেষ নয়…আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। তবে তারা ছাড়া, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে—আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেবেন।”
(সূরা ফুরকান ২৫:৭০)

আপনি যত বড় গুনাহই করে থাকুন—যদি সত্যিকারের তওবা করেন, যদি ফিরে আসেন আল্লাহর কাছে
তাহলে—আপনার অতীত মাফ হয়ে যেতে পারে। এমনকি সেই গুনাহ নেক আমলেও পরিণত হতে পারে।

🕯️ শেষ কথা, আপনার অতীত আপনাকে শেষ করে দেয় না—আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে।
আজই সিদ্ধান্ত নিন—হারাম থেকে দূরে থাকবেন, নিজের চোখ, মন ও নফসকে হেফাজত করবেন,আল্লাহর পথে ফিরে আসবেন।

আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন,
আমাদের জীবনে বরকত ফিরিয়ে দিন, এবং আমাদের তওবা কবুল করুন। আমিন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ