1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

ভাণ্ডারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৪৫৪ জন

লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 59 Time View

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সারাদেশের মতো আজ মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। এ বছর উপজেলায় এসএসসি ও দাখিল মিলিয়ে মোট ৬টি কেন্দ্রে ২ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এর মধ্যে এসএসসি (স্কুল পর্যায়) ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে ছাত্র ৬৭৯ জন, ছাত্রী ৮৭৮ জন। এছাড়া ভোকেশনাল শাখায় পরীক্ষার্থী রয়েছে ৬৯ জন।
দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮২৮ জন। এর মধ্যে ছাত্র ৪২১ জন এবং ছাত্রী ৪০৭ জন।
এসএসসি কেন্দ্রগুলোর মধ্যে ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১৮২ জন, ছাত্রী ৩৮৩ জন এবং ভোকেশনাল ৬৯ জন।
বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৭০৪ জন। তাদের মধ্যে ছাত্র ৩৩২ জন এবং ছাত্রী ৩৭২ জন।
ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৮৮ জন। এর মধ্যে ছাত্র ১৬৫ জন এবং ছাত্রী ১২৩ জন।
দাখিল কেন্দ্রগুলোর মধ্যে শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৪৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০৪ জন ও ছাত্রী ১৪২ জন।
আল গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৩৩১ জন। এর মধ্যে ছাত্র ১৭৮ জন এবং ছাত্রী ১৫৩ জন।
ইকড়ি বি.পি.এম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৫১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১৩৯ জন এবং ছাত্রী ১১২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, স্কুল পর্যায়ে ছাত্রীর সংখ্যা বেশি হলেও মাদ্রাসা পর্যায়ে ছাত্রের সংখ্যা বেশি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ